আজ থেকে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
রবিবার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে।
ফলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।
এর আগে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন ছেড়ে যেত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে এ বিষয়ে প্রায় এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হয়েছে।
সোমবার থেকে ট্রেন ও মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রবীণ ও প্রতিবন্ধীরা।