June 4, 2026, 6:01 pm

৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

মিডিয়া ভয়েস ডেস্ক

আজ রবিবার থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে। এ সময় দীর্ঘদিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি মিলিয়ে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

রোববার (২ মার্চ) থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এই ছুটি সরকারি ও বেসরকারি সব স্তরের স্কুলের জন্য প্রযোজ্য।

শিক্ষাপঞ্জি অনুসারে, রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছিল ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

সে হিসাবে টানা ৪০ দিন বন্ধ থাকবে শিক্ষা। এ ছাড়া ১০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে, সেগুলোয় ছুটি আরও লম্বা হবে।

জানা গেছে, ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।



Our Like Page