বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২ শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
দুই শিক্ষার্থী হলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাইসুর।
শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুম্মা রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাই বাজার রেলগেট সংলগ্ন ঈর্ষাল কলোনিতে উপস্থিত হয়ে এই চিকিৎসা সহায়তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
চিকিৎসাধীন আহত দুই শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও রাইসুর রহমানের পরিবারের প্রতি জনাব তারেক রহমানের আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় উপস্থিত ছিলেন সেলটির আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান। বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এস. এম. জাহাঙ্গীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজিব, মোঃ রুবেল আমিন, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম প্রমুখ।