July 31, 2026, 6:25 am

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ব্যারিস্টার সাইফুর রহমান

বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান মনোনীত হওয়ায় ব্যারিস্টার সাইফুর রহমানকে বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

ব্যারিস্টার সাইফুর রহমান লয়ার্স ইউনিয়ন বাংলাদেশের সভাপতি ও মিডিয়া ভয়েস ২৪ ডটকম এর আইন উপদেষ্টা ছাড়াও হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান।

পুরান ঢাকার কৃতি সন্তান, তরুণ আইনজীবী ব্যারিস্টার সাইফুর রহমান সম্প্রতি বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর মধ্যে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সাধারণ সম্পাদক সালেহীন, হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল গনি ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন তাকে শুভেচ্ছা জানিয়েছেন।



Our Like Page