August 2, 2026, 12:01 pm

রমজানে খেজুর-ছোলাসহ ১১ পণ্য আমদানিতে সু‌বিধা

সামনে পবিত্র রমজানে অতি প্রয়োজনীয় ১১টি খাদ্যপণ্য আমদানিতে দেরিতে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নতুন এ নির্দেশনার ফলে ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় এসব পণ্য আমদানি করা যাবে।

আমদানিকৃত পণ্যগুলো হলো- খেজুর, ছোলা, পেঁয়াজ, চাল, গম, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, মোটর ও মশলা।

নির্দেশনায় বলা হয়, আমদানি লেনদেন সহজ করতে রমজানের আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজানে অতিপ্রয়োজনীয় এসব পণের বাড়তি চাহিদা থাকে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের এসব পণ্য আমদানিতে সহায়তা করবে।

প্রসঙ্গত, ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্য আমদানির ক্ষেত্রে আগের ১০০ শতাংশ মার্জিন বা জামানতের মূল্য রাখার নির্দেশ শিথিল করে। এখন মার্জিন নির্ধারণ হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে।

 



Our Like Page