August 4, 2026, 4:26 pm

খুলনায় এক্স-রে’তে যুবকের পেটে ৮টি স্বর্ণের বার

পেটের মধ্যে স্বর্ণ নিয়ে ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাচ্ছিলেন আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবক। স্বর্ণ পাচার করতে গিয়ে ৮টি বারসহ খুলনা মহানগরীর সাচিবুনিয়া এলাকা থেকে উক্ত যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরার সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আবদুল আউয়ালকে আটক করা হয়। কিন্তু থানায় নিয়ে তার শরীর তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি।

পুলিশ নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে ৮টি স্বর্ণের বার দেখেন। যুবকটিকে থানায় নিয়ে যাওয়ার পর বিশেষ কায়দায় পরপর ৮টি স্বর্ণের বার বের করে দেখান।

 

 



Our Like Page