August 3, 2026, 3:12 pm

৩ মাস বন্ধ থাকার পর সাফারি পার্ক খুলছে আজ

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ৩ মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলছে আজ শুক্রবার।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুরের পর থেকে জীববৈচিত্র্যসমৃদ্ধ পার্কটি বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের পর পার্কটির বেশকিছু বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সাফারি পার্ক অনিষ্টকালের জন্য বন্ধ ছিল। আগামীকাল শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীকাল থেকে যেকোনো দর্শক সাফারি পার্ক পরিদর্শন করতে পারবে। পার্কের কয়েকটি বেষ্টনী ছাড়া সবকিছু ঘুরে দেখতে পারবে দর্শনার্থীরা।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ পাঠানো হয়েছে। শুক্রবার থেকে সাফারি পার্ক গাজীপুর নামে যাত্রা শুরু করবে।



Our Like Page