August 3, 2026, 4:33 pm

হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা মামলার আসামি মো. মান্না মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল শনিবার ঢাকার সাভার মডেল থানার ঝাউচর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

গ্রেফতার হওয়া মান্না শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ২৪ অক্টোবর পূর্ব বিরোধের জেরে মান্নাকে মাটিতে ফেলে মারধর করেন হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার। মান্না পালিয়ে যেতে চাইলেও তারা তাকে ধাওয়া করেন। এ সময় মান্না তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পান্নাকে আঘাত করে জখম করেন।

পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পান্নার মৃত্যু হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, পান্না হত্যা মামলায় মান্নাকে গ্রেফতার দেখানো হয়েছে।



Our Like Page