July 28, 2026, 12:45 pm

রাজধানীতে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ

মিডিয়া ভয়েস ডেস্ক

রাজধানী ঢাকা মহানগর এলাকায় আগামী তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু।

ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, সড়কে বর্তমানে চলছে অন্তত ৮ লাখ অটোরিকশা। মূল সড়কে চলাচলের অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ যান। গত দুই মাসে লক্ষাধিক ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনীর এতো তৎপরতার পরেও এসব অটোরিকশা প্রতিদিনই ট্রাফিক পুলিশদের হাঁপিয়ে তুলছে। অলিগলি থেকে সুযোগ পেলেই প্রধান সড়কে বের হয়ে পড়ছে।

 



Our Like Page