August 3, 2026, 5:26 pm

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

মিডিয়া ভয়েস ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন নতুন কলাভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ছাত্রীর নাম আফসানা করিম রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১ম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী বলে জানা গেছে।

আফসানা করিম বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার নিজ বাড়ি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় অবস্থিত। তার পিতার নাম মো. রেজাউল করিম।

জানা যায়, ওইদিন সন্ধ্যার দিকে কলা ভবনের সামনের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আফসানা করিম। এসময় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারি চালিত রিকশা তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথায় ও মুখে গুরুতর আঘাত পান আফসানা। পরবর্তীতে তাকে উদ্ধার করে জাবির কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 



Our Like Page