July 28, 2026, 9:14 am

কনসার্ট উপলক্ষে ৯ ঘন্টা এক্সপ্রেসওয়ের টোল লাগবে না

মিডিয়া ভয়েস ডেস্ক

আজ শনিবার আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে ওই এলাকায় যানজট এড়াতে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ছাড়াই ব্যবহার করা যাবে এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‌্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

শনিবার (২১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ব্যতীত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী ‌র‌্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।’

এই অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।



Our Like Page