July 28, 2026, 9:19 am

খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

মিডিয়া ভয়েস ডেস্ক

খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাহিদ ইসলাম বলেন, প্রবীর মিত্র বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন। ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে বাংলাদেশে তাঁর সুখ্যাতি রয়েছে। তাঁর মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, রবিবার (৫ই জানুয়ারি ২০২৫) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যু হয়। জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

 



Our Like Page