July 28, 2026, 8:54 pm

মাহমুদুর রহমানসহ তিন সম্পাদককে সংবর্ধনা

মিডিয়া ভয়েস ডেস্ক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের একযুগ পূর্তিতে প্রথিতযশা তিন গুণী সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন- দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ।

রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উল্লেখ করা হয়, বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগের ফ্যাসীবাদী শাসনামলে নানা প্রতিকূলতা ও হামলা-মামলা উপেক্ষা করে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আপোসের পরিবর্তে সাহসী রেখেছেন এই তিন সম্পাদক।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ট্রাস্টের সদস্য মতিউর রহমান আকন্দ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগীয় প্রধান রফিকুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

 



Our Like Page