July 28, 2026, 5:36 pm

ওল্ড ঢাকা ৯৫ র’ ইফতার ও দোয়া মাহফিল

মিডিয়া ভয়েস ডেস্ক

প্রতিবারের মত এবারও পুরান ঢাকা ভিত্তিক ৯৫ ব্যাচের ‘ওল্ড ঢাকা ৯৫’ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) নারিন্দা শাহ সাহেব লেন সংলগ্ন মশুরীখোলা দরবার শরীফের আহ্সানিয়া এতিমখানায় এতিম বাচ্চাদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে গ্রুপের এডমিন মডারেটরের উদ্যোগে উপস্হিতি ছিলেন মো. রিয়াজুর রহমান খান, মাসুদুর রহমান মুকুল, পলাশ খান, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম রুবেল, মোদাচ্ছের রহমান হাবিব, মাহফুজুল হক, ওহিদুল হক জিয়া, জীবন, মমিন সহ অনেকে।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এতিমখানার সহকারী সুপার মাওলানা বি এম গোলাম কবির।

উল্লেখ্য, ওল্ড ঢাকা ৯৫ ব্যাচের গ্রুপটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল প্রায় ১০০ শ’র অধিক এতিম বাচ্চাদের নিয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করে তারা।

 



Our Like Page