বান্দরবান ভ্রমনের মাধ্যমে যাত্রা শুরু করলো সাংবাদিকদের নিয়ে গঠিত ভ্রমণ পিপাসুদের সংগঠন ‘জার্নালিস্ট ট্রাভেল টিম’।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে বান্দরবান পৌঁছান জার্নালিস্ট ট্রাভেল টিম। এর আগে, সোমবার রাত ১১ টায় ঢাকা থেকে গাড়ি ছেড়ে পরের দিন ভোর ৬ টায় বান্দরবান আসেন।

উদ্বোধনী ভ্রমণে এবার যুক্ত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সৈয়দ আসফার, যুগান্তরের মামুন ফরাজি, আজকের বাণীর আতিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো’র জাফরুল আলম, সংবাদ সারাবেলা’র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সংগঠন সূত্রে জানা গেছে, শুধুমাত্র সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রতিনিয়ত ভ্রমণের আয়োজন করা হবে। যে কোন সাংবাদিকই ট্রভেল টিম থেকে অংশগ্রহণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, ভ্রমণে ইচ্ছুক সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে জার্নালিস্ট ট্রাভেল টিম। ভ্রমণের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা ও অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য ও পর্যটন বিকাশে কাজ করবেন তারা। সেই সাথে দেশি ও বিদেশিদের কাছে তুলে ধরবেন দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রকৃতির সৌন্দর্য।