October 28, 2026, 6:25 am

ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

মিডিয়া ভয়েস ডেস্ক

রাজধানীর উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. ইসলাম মিয়া (২৭), নওরিন আক্তার ওরফে বৃষ্টি, মো. মিজান (৩৮), মো. রায়হান (২৩), মো. রবিন (২৩), মো. ওমর ফারুক (৩৪), মো. মোবারক হোসেন (২৮), মো. আরিফ (৩৫), রাকিবুল হাসান (১৯), মো. সোহাগ (২২) ও মো. সাদ্দাম (২৮)।

ডিসি তালেবুর রহমান জানান, শুক্রবার উত্তরা পশ্চিম থানা পুলিশের উদ্যোগে থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

এ সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে পাঁচ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page