June 4, 2026, 6:07 pm

মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে চিকিৎসক দম্পতি ডা. ইরিন ও ডা. সাদিক

মিডিয়া ভয়েস ডেস্ক

বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম প্রতীক্ষিত আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার- ২০২৫’ অনুষ্ঠিত হলো শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

২৭তম এই আসরটি হয়ে ওঠে এক প্রাণবন্ত ও বর্ণিল সন্ধ্যা—যেখানে শিল্পী, নির্মাতা এবং তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তৈরি হয় এক অনন্য উৎসবের আবহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক দম্পতি বিউটি পেজেন্টে এন্ড ওয়েলনেস কনসালট্যান্ট ডা. তাওহীদা রহমান ইরিন ও রিজুভা ওয়েলনেস চেয়ারম্যান এন্ড ওয়েলওনেস কনসালট্যান্ট ডা. বি এ সাদিক।

তাওহীদা রহমান ইরিন বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনে এই উৎসবটি শিল্পীদের একটি মিলনমেলায় পরিণত হয়। এটাকে অস্কারের সঙ্গেও তুলনা করেন অনেকে। ভালো লাগলো পুরো আয়োজনটি।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের কথার সাথে একমত পোষণ করে বলতে চাই—সংস্কৃতি হলো এমন এক সুর যা বিশ্বকে একসাথে বেঁঁধে রাখে। মেরিল যত্ন ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত একটি ব্র্যান্ড। প্রতি বছর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’র সঙ্গে যৌথভাবে এই আয়োজনের মাধ্যমে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের কৃতী শিল্পীদের স্বীকৃতি জানিয়ে আসছে।

উল্লেখ্য, ২০২৫ সালে নিজেদের কাজের মাধ্যমে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান। দর্শকের ভোটে নির্বাচিত এবং জুরিদের মূল্যায়নে মনোনীত কৃতী শিল্পীদের হাতেই তুলে দেওয়া হয় এবারের পুরস্কার।



Our Like Page