June 4, 2026, 8:07 pm

জাতীয় প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ আবদুল গফুর আর নেই

জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য, অগ্রণী ভাষা সৈনিক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর আর নেই। গতকাল শুক্রবার বেলা ২.৪৩ মিনিটে আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

গতকাল শুক্রবার রাত ৮টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

মরহুম মোহাম্মদ আবদুল গফুর ১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি ফরিদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনের অন্যতম প্রধান মুখপত্র সাপ্তাহিক সৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠালগ্ন থেকেই ফিচার এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৯ সালের আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থান, ১৯৯০ সালে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালে ছাত্র-জনতার বিপ্লবের মহাকালের সাক্ষী ছিলেন।

 

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া অধ্যাপক আবদুল গফুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়।



Our Like Page