October 28, 2026, 7:31 am

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন মৎস্যজীবী মারা গেছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল মিয়া এবং একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।



Our Like Page