July 30, 2026, 8:08 pm

তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুমকি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তা না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য আইনজীবীরা।

লিখিত বক্তব্যে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ সংগ্রামের বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নামে দায়েরকৃত সমস্ত মামলাই হলো রাজনৈতিক এবং তার নামে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা করেছে।



Our Like Page