প্রায় ৩ মাসের মধ্যেই বন্ধ থাকা মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন চালু হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) পুনরায় চালু হতে যাচ্ছে মেট্রোরেলের স্টেশনটি। সাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। তার আগে স্টেশনের প্রস্তুতি দেখতে পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হক।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি মিরপুর-১০ নাম্বার স্টেশন ঘুরে দেখুন।
পরিদর্শন শেষে তিনি মিরপুর-১০ মেট্রো স্টেশনে পুনরায় যাত্রীসেবা ফিরিয়ে আনতে নিযুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই কাজের ধারা ভবিষ্যতেও বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
এসময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফসহ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।