July 31, 2026, 11:01 pm

মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, গুরুতর আহত স্বামী

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80?

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিমু আক্তার (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার স্বামী প্রান্ত সরকার গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার চান্দ্রা ইউনিয়নের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমু আক্তার রাজধানীর নগর ভাটারার আলাউদ্দিন সরকারের ছেলে প্রান্ত সরকারের স্ত্রী ও ঝিনাইদহ জেলার সদর উপজেলার গাননামাধবপুর গ্রামের প্রয়াত কামাল মুন্সীর মেয়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. তমাল হোসেন জানান, এক্সপ্রেসওয়ের মহাসড়ক হয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন স্বামী-স্ত্রী। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের গার্ড রেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তার মারা যায়।

গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামীকে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page