July 30, 2026, 10:30 pm

জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না।

এটা দেশের মানুষ কখনোই মেনে নেবে না। একবার রাজনৈতিক বিরাজনীতিকরণ, মাইনাস টু করার চেষ্টা করা হয়েছিল। আবারও মাইনাস টু এর মতো ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবেন না।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন। জঞ্জাল সাফ করুন। পদে পদে আমরা ক্ষমতায় যেতে উসখুস করছি, এসব কথা বলে জনমতকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না।

আজ রবিবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে ‘অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ স্মরণসভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

মির্জা ফখরুল বলেন, খোকা ভাই ছিলেন একজন লিজেন্ড। তিনি ১৯৭১, ফ্যাসিস্ট, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সরব ভূমিকায় ছিলেন। তিনি কিন্তু শেখ হাসিনাকে হারিয়েছিলেন নির্বাচনে।

এ কথা অনেকে এখন বলেন না। তাদের জন্ম হয়েছিল রাজনীতি করে মানুষের কল্যাণ করার জন্য। তার মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারী হয়ে উঠেছিল।

তরুণ প্রজন্মের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, খোকা ও আব্বাস সাহেব যখন তরুণ ছিলেন তখন ঢাকা কাঁপতো। এখন আপনাদের দেখাতে হবে।



Our Like Page