July 31, 2026, 5:24 am

রাজধানীর মোহাম্মদপুরে ডাস্টবিন থেকে মানুষের খন্ডিত পা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিনে মানুষের খন্ডিত পা দেখা গেছে। গোড়ালির কিছুটা উপর থেকে কাটা পায়ে ব্যান্ডেজ করা রয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে খন্ডিত পা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, ধারণা করা হচ্ছে কোনো হাসপাতালের থেকে দুই দিন আগে কাটা পা, কোনভাবে এখানে চলে আসছে।

তিনি জানান, পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে মনে হচ্ছে চিকিৎসকেরা কেটে বাদ দিয়েছে। কোনো রক্ত নেই, একেবারে শুকনো। কিভাবে এখানে এসেছে তা আমরা খতিয়ে দেখছি।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগাতার অভিযানে নেমেছে যৌথ বাহিনী।



Our Like Page