নেত্রকোনার কলমাকান্দায় ঘরে রেফ্রিজাটরের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ইসমাইল উপজেলার পোগলা ইউনিয়নের ছোটশালজান গ্রামের কামাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৪ নভেম্বর) শিশুটি বিকালে খেলাধুলা শেষে সন্ধ্যায় ঘরে ফিরে ফ্রীজের বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়ে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।