গাজীপুরে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে গাজীপুর প্রেস ক্লাবের আয়োজনে ক্লাব ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাজহারুল আলম।
উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, সাংবাদিক শামসুল হক ভূইয়া, জিয়া পরিষদ নেতা আসাদুজ্জামান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।