August 2, 2026, 9:27 am

মন্ট্রিয়লে বাংলাদেশিদের নাগরিক সেবা দিবে বাংলাদেশ হাইকমিশন

কানাডার মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশিদের নাগরিক সেবা দিবে বাংলাদেশ হাইকমিশন অব কানাডা।

আগামি ১৬ ও ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে নাগরিক সেবা কার্যক্রম।

কানাডার রাজধানী অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে বলা হয়েছে, মন্ট্রিয়লের ১২৪০ রু-আইল্যান্ড, (শার্লেভোয়া মেট্টোর নিকটবর্তী) ঠিকানায় দুই দিনব্যাপী এই নাগরিক সেবা প্রদান করা হবে।

মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যাদের পাসপোর্ট, জন্মনিবন্ধন ও এনআইডি পরিষেবার প্রয়োজন তারা যথা সময়ে উপস্থিত হয়ে এই সেবা নিতে পারবেন।

 



Our Like Page