August 3, 2026, 12:15 pm

চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের অপারেশনের জন্য থাইল্যান্ড গেছেন।

রোববার (১০ নভেম্বের) থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের অপারেশনের জন্য থাইল্যান্ড গেছেন মির্জা আব্বাস। সঙ্গে তার সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে রয়েছেন।

 



Our Like Page