July 29, 2026, 10:24 am

ইসলামী আন্দোলন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে

আওয়ামী লীগ সরকার এ দেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার করেছে। যার বোঝা আমাদের বহন করতে হচ্ছে। বাংলাদেশের বড় সব দল ক্ষমতায় এসেছে। এসেই তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, আমরা আর পরগাছা হয়ে থাকতে চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে এক গণসমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কাউছার আহামাদ, দক্ষিণ শাখার যুব আন্দোলন সভাপতি মো. ইকবাল হোসেন, হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, মুহাম্মাদ আবুজর গিফারী, মাওলানা নূরুল ইসলাম শরীফ, হাফেজ বেলাল হোসাইন প্রমুখ।



Our Like Page