July 29, 2026, 10:25 am

পাথরঘাটায় ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

বরগুনার পাথরঘাটায় ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (১২ নভেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকার মেইন রোডে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. ইমন (২১) কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নাচনাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ বাঁশতলা এলাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সকল আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।



Our Like Page