August 3, 2026, 1:14 pm

ছাত্রদের তোপের মুখে নারী ইউপি চেয়ারম্যান উম্মে রুমা আটক

গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আত্মগোপন থাকা ইউপি চেয়ারম্যান রুমাকে দেখতে পায় সাধারণ ছাত্ররা। তাৎক্ষণিক পুলিশকে খবর দেয় ছাত্ররা। পরবর্তীতে সোনাগাজীর মডেল থানা পুলিশ এসে তাকে আটক করে।

উম্মে রুমা সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক বলে জানা যায়।



Our Like Page