August 3, 2026, 2:10 pm

বেস্ট কনকসাস রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক 

রনি মিয়া, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক কালবেলার সাবেক প্রতিবেদক শিতাংশু ভৌমিক অংকুর । অনুসন্ধানী সাংবাদিকতা ক্যাটাগরিতে ‘ দৃষ্টি হারালেও ‘দখল বাণিজ্য’ থামেনি কাউন্সিলর আলোর’শিরোনামে দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কার পান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) কবি নজরুল কলেজের অডিটোরিয়ামে এ পুরস্কার তুলে দেন দেশের একমাত্র বাণিজ্য ভিত্তিক টেলিভিশন এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, আমিরুল মোমেনীন মানিক, দেশ টেলিভিশনে নিজেস্ব প্রতিবেদক ও কনকসাসের সাবেক সভাপতি মাঈন উদ্দিন আরিফ এবং কনকসাসের সভাপতি ও ডেইলি সানের স্টাফ রিপোর্টার যায়েদ হোসেন মিশু।

এদিন টেলিভিশন সাংবাদিকতা ক্যাটাগরিতে ‘শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুর্ভোগ ’ শীর্ষক শিরোনামে এখন টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনের জন্য দ্বিতীয় পুরস্কার পান মো. বাইজীদ হোসেন ।

এছাড়াও  ঢাকার মসলার বাজার খ্যাত মৌলভীবাজার নিয়ে বাংলা ট্রিবিউনে প্রকাশিত সেরা প্রতিবেদনের জন্য পুরষ্কার পান বাংলা ট্রিবিউটের রিপোর্টার আতিক হাসান শুভ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাঈন উদ্দিন আরিফ, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম সবুজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সংগঠনের বর্তমান সহ সভাপতি  শাহিন আহমেদ, সাংগঠনিক  সম্পাদক শ্রাবণী কবির এ্যামিসহ আরও অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যায়েদ হোসেন মিশুর  ও সঞ্চালনা করেন আতিক হাসান শুভ।

প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী সাংবাদিকতায় ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার আয়োজন করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)। এদিন দুই শতাধিক শিক্ষার্থীকে হাতে-কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন টিবিএন এর নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ হোসাইন , দেশ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মাঈন উদ্দিন আরিফ, দেশের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এস এম সুজা উদ্দীন,বাংলাদেশ প্রতিদিনের জেষ্ঠ্য প্রতিবেদক মানিক মুনতাসির,চ্যানেল টুয়েন্টিফোরের বিশেষ প্রতিবেদক মাকসুদ উল নবী, চেঞ্জ টিভি প্রেসের প্রতিষ্ঠাতা আমিরুল মোমেনীন মানিক, এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ।



Our Like Page