August 3, 2026, 2:15 pm

জাতীয় প্রেস ক্লাবে অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থায়ী সদস্যদের সাথে সবশেষ নতুন স্থায়ী সদস্যরাও উপস্থিত ছিলেন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি হাসান হাফিজ আর মূল প্রবন্ধ পাঠ করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

এ সময় বিগত সরকারের সময়ে ক্লাবের অব্যবস্থাপনা নিয়ে ক্লাবের সদস্যরা তাদের অভিযোগ তুলে ধরেন।

এর মধ্যে সর্বসম্মতিক্রমে নির্বাচন এক বছর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। যা আগামী বছর (ডিসেম্বর, ২০২৫) অনুষ্ঠিত হবে।

সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, কবি আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, মো. মোমিন হোসেন, শাহনাজ বেগম পলি, বখতিয়ার রানা উপস্থিত ছিলেন।

এ সময় আলোচনায় অংশ নেন ক্লাব সদস্য মোসাদ্দেক আলী ফালু, শহিদুল ইসলাম, খুরশীদ আলম, আমিরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ আহমদ, কায়কোবাদ মিলন, মাহবুব আলম, মাহমুদ শফিক, সৈয়দ তোশারফ আলী, বাছির জামাল, সাঈদ খান, খন্দকার আলমগীর হোসেন, শাহিন হাসনাত, ডি এম অমর, রোজী ফেরদৌস, মমতাজ বিলকিস বানু, ওবায়দুর রহমান শাহিন ও সুলতান মাহমুদ।

এছাড়া অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য, ডিইউজে, বিএফইউজের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানপরবর্তী মধ্যহৃভোজের আয়োজন করা হয়।



Our Like Page