একের পর এক লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় দেশটিতে আরো অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পৌনে দুই শতাধিক লোক।
শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৪৫ জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে।
বিবৃতিতে মন্ত্রণালয় আরো বলেছে, গত দিনে হওয়া হামলায় আরও ১৮২ জন আহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৫৯৯ জনে পৌঁছেছে।