রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (১৭ নভেম্বর) ভোর ৫টায় পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনায় নিহত ব্যক্তি রিকশার যাত্রী ছিলেন আর আহত ব্যক্তি রিকশার চালক বলে জানা গেছে।
পল্টন থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো. আরিফ জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানা গেছে।
তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বাড়ি চট্টগ্রাম।