July 30, 2026, 1:42 pm

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এখনো ১০ম গ্রেড পাননি। তাই সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি বাস্তবসম্মত নয়। তবে তাদের দাবি অযৌক্তিক নয় বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রবিবার (১৭ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের প্রথম টার্গেট হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড নিশ্চিত করা। আমরা সহকারী প্রধান শিক্ষকের পদ তৈরি করছি। সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক হবেন। ক্রমান্বয়ে তারা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয়ে ১০ম গ্রেড পাবেন।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, গত কয়েক বছর ধরে দেশে বই উৎসব হচ্ছে। নতুন বছরে বাচ্চারা নতুন বই পেয়ে থাকে। পরিবর্তিত পরিস্থিতিতে বই ছাপাতে কিছু দেরি হচ্ছে। পাণ্ডুলিপি তৈরি, পরিবর্তন ও পরিমার্জনে সময় লাগায় বই তৈরিতে কিছুটা বিলম্ব হচ্ছে। আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই বিনামূল্যে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানান তিনি।



Our Like Page