চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য গমনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় যুক্তরাজ্য যেতে পারেন। তবে কবে যাবেন সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন ওনারা ইচ্ছা করলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন।