জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। এসময় সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দেন ডিএসইসি’র নেতৃবৃন্দ। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ডিএসইসি নেতৃবৃন্দ।

সাক্ষাতে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মুক্ত আলোচনায় ডিএসইসি’র নানা দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক, সহসভাপতি আলী ইমাম সুমন, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ, দপ্তর সম্পাদক জাফরুল আলম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক সাফায়েত হোসেন।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুমান আরা মুন, তানজিমুল নয়ন, মাশরেকা জাহান মনা, সাবেক কার্যনির্বাহী সদস্য নাঈম মাশরেকী, সালমা আফরোজ প্রমুখ।