July 28, 2026, 11:22 am

হাইকোর্টের সেই তিন বিচারপতির পদত্যাগ

মিডিয়া ভয়েস ডেস্ক

প্রায় পাঁচ বছর বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের সেই তিন বিচারপতি অবশেষে পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি একেএম জহিরুল হক সংবিধানের ৯৬(৪) অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতিকে প্রায় ৫ বছর ধরে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে। আর সম্প্রতি গঠন হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।



Our Like Page