August 4, 2026, 8:45 pm

প্রথমবার সৌদি আরবে কনসার্ট করবেন জেমস

সৌদি আরব সরকারের আমন্ত্রণে প্রথমবার দেশটিতে গাইতে গেলেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নিবেন তিনি।

আগামী শুক্রবার রিয়াদের আল-সুওয়াইদি পার্কে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন জেমস। ‘রিয়াদ সিজন’ নামের এ আয়োজনে অংশ নিতে ইতিমধ্যে তিনি সৌদি আরবে পৌঁছেছেন।

নগরবাউল ব্যান্ডের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানান, সৌদি সরকারের আমন্ত্রণে আমরা প্রথমবারের মত রিয়াদে পারফর্ম করবো। এ আয়োজনে বিনামূল্যে গান শুনতে পাবেন দর্শক। আশা করি, ভালো একটা শো হবে।

রিয়াদ সিজন শুরু হয়েছে গত ১২ অক্টোবর। ৪৫ দিনের এ আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। এবার এতে অংশ নিচ্ছে নয়টি দেশ। দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান রয়েছে এর মধ্যে।

এ আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে ২০ থেকে ২৩ নভেম্বর রিয়াদ সিজনে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

 



Our Like Page