August 4, 2026, 8:45 pm

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু: সাবেক ইউক্রেনীয় সেনাপ্রধান

বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভেলারি ঝালুঝনি।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সরাসরি উত্তর কোরিয়া ও ইরানের যোগদান এবং তাদের সামরিক সহায়তা এর প্রমাণ।

ইউক্রেনিস্কা প্রাভাদার ইউপি১০০ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে ঝালুঝনি বলেন, উত্তর কোরিয়ার সেনারা ইতিমধ্যেই ইউক্রেনের মাটিতে প্রবেশ করেছে এবং যুদ্ধে অংশ নিচ্ছে।

অন্যদিকে, ইরানের শহীদ ড্রোনগুলো কোনো ধরনের নৈতিকতা বা লজ্জা ছাড়াই বেসামরিকদের ওপর আক্রমণ চালাচ্ছে। চীনের সরবরাহ করা যুদ্ধাস্ত্রও এই সংঘাতে ব্যবহৃত হচ্ছে।

ঝালুঝনি ইউক্রেনের মিত্র দেশগুলোর দিকে অভিযোগ তুলে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইউক্রেনের মাটিতেই চলছে এবং এটিকে এখানেই থামানো সম্ভব। কিন্তু আমাদের মিত্ররা এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে চাইছে না। তাদের এই দ্বিধা-দ্বন্দ্ব ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

ইউক্রেনের এই সাবেক সেনাপ্রধান আরও দাবি করেন, রাশিয়া এখন উত্তর কোরিয়ার সেনাদের সরাসরি ক্রুস্ক অঞ্চলে মোতায়েন করেছে। তিনি জানান, তিন মাস আগে ইউক্রেনীয় সেনারা আকস্মিক অভিযান চালিয়ে তুরস্কের বড় একটি এলাকা দখল করেছিল। বর্তমানে সেখানে প্রায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা অবস্থান করছে।

ঝালুঝনি বলেন, প্রযুক্তি কিছুটা রক্ষা দিতে পারে, কিন্তু যুদ্ধ কেবল প্রযুক্তি দিয়ে জয় করা সম্ভব নয়। ইউক্রেন একা এই যুদ্ধে জয়ী হতে পারবে কিনা, তা নিশ্চিত নয়। এখনই সময় মিত্রদের কার্যকর পদক্ষেপ নেওয়ার।



Our Like Page