August 4, 2026, 11:19 pm

মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিডিয়া ভয়েস ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। তবে যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৪ নভেম্বর) শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ, বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেব। এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলায় যাদের আসামি করা হচ্ছে, তারা যেন কোনো অবস্থায় হ্যারাজ না হয়, এজন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয় ওই কমিটির মাধ্যমে তারা যাবে, ওই কমিটিতে আমরা একটা প্রপোজাল দিয়েছি, এখনো ফাইনাল হয়নি। হয়তো প্রত্যেক জেলায় ডিসি থাকবে, এসবি থাকবে, হয়তো একজন লিগ্যাল অফিসার থাকবে, তারা মিলে নিরূপণ করবেন দোষী কি না।

ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। ভুয়া মামলা মিথ্যা মামলা যেন না হয়, এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।

 



Our Like Page