August 4, 2026, 11:18 pm

আগামীকাল ডিইউজে’র বার্ষিক সাধারণ সভা

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক খুরশীদ আলম।



Our Like Page