শেখ পরিবারের সদস্য হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহকে দুদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন এ আদেশ দেন।
বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়।
এ ছাড়াও আরো দুটি পৃথক মামলায় তাকে গ্রেফতার করা হয়।
মঈন আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে এবং কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য। পাশাপাশি তিনি এফবিসিসিআই এর পরিচালক ছিলেন।