August 5, 2026, 12:25 am

একতায় উত্থান, বিভেদে পতন: মির্জা ফখরুল

ছবি- সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।

গতকাল রোববার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ স্ট্যাটাসটি দেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

সেখানে বিএনপি মহাসচিব লেখেন, United we stand, divided we fall, যার বাংলা করলে দাঁড়ায় ‘একতায় উত্থান, বিভেদে পতন।’

আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত স্ট্যাটাসটি দুই হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং তাতে রিঅ্যাকশন পড়েছে ১৫ হাজারের বেশি।

একজন কমেন্টে লিখেছেন, ‘খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তাদের পুনর্বাসনের চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

অন্যজন লিখেছেন, ‘দিল্লির গোলামী বাংলাদেশে করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তায় যারা মগ্ন, তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’

বিএনপির মহাসচিব ফেসবুকে স্ট্যাটাস দেন না। তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। কারণ তিনি এমন সময় এই স্ট্যাটাস দিলেন যখন দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে।

 

 



Our Like Page