আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
আজ সব আদালতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
অ্যাডভোকেট আশরাফ বলেন, ‘কোর্ট বিল্ডিং থেকে যাওয়ার পথে বিক্ষোভকারীরা যেদিকে পেরেছেন সেদিকে হামলা করেছেন। গাড়ি ভাঙচুর করেছেন, মসজিদের গ্লাস ভাঙচুর করেছেন। আইনজীবী হত্যার প্রতিবাদে সন্ধ্যায় নিউমার্কেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
চট্টগ্রামে আদালত চত্বরে ইসকন সমর্থকদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়।
গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে প্রতিবাদী ছাত্র/ছাত্রীরা।
আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) কে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।