July 30, 2026, 4:27 pm

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ২ অস্ত্রব্যবসায়ী আটক

মিডিয়া ভয়েস ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ২ অস্ত্রব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(২৭ নভেম্বর) তারিখে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরুদ্দি বাজার সংলগ্ন লোহারপুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি কার্তুজ, ৪টি রকেট ফ্লেয়ার এবং ৩টি মোবাইলসহ কুখ্যাত অস্ত্রব্যবসায়ী ওসমান গণি (৫৫) ও তার সহযোগী শাহেদ (৫২) কে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ব্যবসায়ীদ্বয়কে জব্দকৃত সকল আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

 



Our Like Page