July 28, 2026, 8:18 am

কানাডায় হৃদরোগে আক্রান্ত তপন চৌধুরী

মিডিয়া ভয়েস ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়েছেন বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী তপন চৌধুরী। সম্প্রতি কানাডার মন্ট্রিয়লে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে তার।

বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

তপন চৌধুরীর শারীরিক অবস্থা প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বলেন, কয়েক দিন ধরে তপনদা বলছিলেন খারাপ লাগার কথা। গেল সপ্তাহে নিউইয়র্কে এসেও তেমনটা বলেছিলেন। মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর চিকিৎসকের শরাণাপন্ন হন। ২৬ নভেম্বর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে।

তিনি আরও বলেন, তপনদার পরদিন দু’টি রিং পরানো হয়। এরপর দু’দিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।



Our Like Page