July 30, 2026, 4:26 pm

রাজবাড়ী‌তে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮

মিডিয়া ভয়েস ডেস্ক

রাজবাড়ীর পাংশায় কুকুড়ের কামড়ে নারী, শিশুসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর ও শরিষা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন- বকুল মিয়া (৮০),কা‌শেম আলী (৫৩), সুজন (১১), মা‌রিয়া (৪), ফাহ‌মিদা (১২), জান্নাত(১০), অমর ওসমান (২৭), স্বাধীন (২৩)।

জানা গেছে, ভোর থেকে বাবুপাড়া ইউনিয়নের সুজানগর এলাকায় একটা কুকুর মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। বেশ কয়েকজন মানুষকে কুকুড়টি কামড় দিয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুবউদ্দীন বলেন, কুকুরের কামড়ে আহতদের হাসপাতাল থেকে চিকিৎসা প্রদান করা হয়েছে।



Our Like Page