July 30, 2026, 12:33 am

অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব

মিডিয়া ভয়েস ডেস্ক

অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ।

সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানা উপ-পরিদর্শক এসআই মধু। তিনি জানান, আমরা জানতে পারি চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ।

তার যাত্রাবাড়ী নামার কথা ছিল। পরে তিনি বাস থেকে আর যাত্রাবাড়ীতে নামেননি চলে আসেন সায়দাবাদ বাস টার্মিনালে। এ সময় বাসটির সুপারভাইজার অনেক ডাকাডাকি করলেও তিনি অচেতন অবস্থায় থাকেন। পরে বাসের সুপারভাইজার আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

এসআই মধু আরও জানান, প্রাথমিদকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। এ ঘটনায় তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি এখনও জানা যায়নি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।



Our Like Page